কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ এ ১০:০৬ AM

এলজিইডি'র প্রধান প্রকৌশলী জনাব মোঃ বেলাল হোসেন এর সংক্ষিপ্ত জীবনী

কন্টেন্ট: জীবন বৃত্তান্ত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোঃ বেলাল হোসেন ১৪ জানুয়ারি ২০২৬ স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) জনাব কাজী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হন। তিনি ১৪ জানুয়ারি ২০২৬- অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-) হিসেবে ও পদোন্নতি পান। জনাব মোঃ বেলাল হোসেন ১০ ফেব্রুয়ারি ২০২৬ প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে সংস্থার দায়িত্ব প্রাপ্ত হন। যুগপৎভাবে, ১৯ জুলাই ২০২৬ জনাব মোঃ বেলাল হোসেন গ্রেড-০১ পেয়ে একই অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান।

জনাব মোঃ বেলাল হোসেন ১৯৬৭ সালের ১ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নগরাজপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ রুহুল আমিন এবং মাতার নাম মোছাঃ ফজিলাতুন্নাহার।

জনাব মোঃ বেলাল হোসেন বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি, রাজশাহী (বর্তমানে রুয়েট) থেকে ১৯৮৯ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং- বিএসসি ডিগ্রি অর্জন করেন। বিএসসিতে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি ১৯৮২ সালে প্রথম বিভাগে এসএসসি এবং ১৯৮৪ সালে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে প্রথম বিভাগের এইচএসসি পাস করেন।

জনাব মোঃ বেলাল হোসেন ২৮ নভেম্বর ১৯৯২ সালে পিএসসির মাধ্যমে সহকারী প্রকৌশলী হিসেবে এলজিইডিতে যোগদান করেন। চাকরি জীবনের শুরুতে তিনি কুমিল্লা বার্ডে দুই মাসের বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে তিনি প্রথম স্থান অধিকার করেন। ১৯৯৩-১৯৯৭ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার দায়িত্ব পালনকালে শ্রেষ্ঠ উপজেলা প্রকৌশলীর পুরস্কার লাভ করেন।

জনাব মোঃ বেলাল হোসেন ২০১২ সালে নির্বাহী প্রকৌশলী হিসেবে গাইবান্ধা জেলায় যোগদান করেন। এসময় তিনি নানা ধরনের অবৈধ চাপ মোকাবেলা করে দায়িত্ব পালন করতে থাকেন। জেলার প্রভাবশালী অসাধু রাজনৈতিক চক্র সন্তুষ্ট হতে না পারায় তাঁকে বদলি করার চেষ্টা করতে থাকেন। তৎকালীন সময়ে নীলফামারি জেলায় কাজের মান অত্যন্ত খারাপ হওয়ায় তৎকালীন এলজিইডি কর্তৃপক্ষ তাঁকে গাইবান্ধা থেকে নীলফামারিতে বদলি করেন। রাজনৈতিক চাপ মোকাবেলা করে তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পেশাদারি উৎকর্ষের কাজ করতে থাকেন।

জনাব মোঃ বেলাল হোসেন ২০২০ সালের মার্চ মাসে এলজিইডি সদর দপ্তরে কর্মজীবন শুরু করেন। এসময় তিনি পর্যায়ক্রমে উপ-প্রকল্প পরিচালক প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি গাইবান্ধা পৌরসভার ঘাঘট লেকের উন্নয়নকাজ এবংবৃহৎ ব্রিজ নির্মাণ প্রকল্পএর অসমাপ্ত কাজসমূহ সুচারুভাবে সম্পন্ন করেন। তিনি এলজিইডি কর্তৃক নারায়ণগঞ্জে নির্মাণাধীন দেশের প্রথম ক্যাবল স্টেয়েড ব্রিজের প্ল্যান, ডিজাইন দরপত্র আহ্বানের কাজ দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং চায়নার বিশেষজ্ঞ প্রকৌশলীদের সহযোগিতায় সম্পন্ন করেন।

জনাব মোঃ বেলাল হোসেন ৩১ অক্টোবর ২০২৩ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে এলজিইডির প্রশাসন শাখার দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১২ অক্টোবর ২০২৫- অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে সংস্থার সদর দপ্তরে মানবসম্পদ উন্নয়ন, মাননিয়ন্ত্রণ পরিবেশের শাখার দায়িত্ব গ্রহণ করেন। সংস্থার মানবসম্পদ ব্যবস্থাপনা, মাঠভিত্তিক অভিজ্ঞতার আলোকে সৃজনশীল কর্মসূচি প্রণয়ন বাস্তবায়নে দক্ষতার নজির রেখে চলেছেন। একই সঙ্গে, কাজের গুণগত মান বজায় রেখে টেকসই অবকাঠামো নির্মাণের গতি এগিয়ে নেন। জনাব মোঃ বেলাল হোসেন জাতীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃতনীতি-পরিকল্পনার আলোকে পরিবেশ সুরক্ষার মাধ্যমে সংস্থার কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন।

জনাব মোঃ বেলাল হোসেন পরিবেশ, সরকারি ক্রয়, সার্ভিস রুলস্, মাননিয়ন্ত্রণ, সড়ক রক্ষণাবেক্ষণ, জিআইএস, দারিদ্র্য বিমোচন এবং অংশগ্রহণমূলক পানিসম্পদ ব্যবস্থাপনাসহ সংস্থার একাধিক কার্যক্রমের ওপর প্রশিক্ষণে অংশ নেন। চাকুরি জীবনের বিভিন্ন সময়ে তিনি থাইল্যান্ড, ফিলিপাইনস, লাওস, চীন, জাপান, কানাডা, তুরস্ক যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন